ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ০৮:১৯ পিএম

জয়পুরহাটে আখক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

জয়পুরহাটে আখক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকায় একটি আখক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জিতারপুর এলাকার একটি আখক্ষেতে কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ আখক্ষেতে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু শাহীন কাদির বলেন, মরদেহটি পচে গিয়ে কেবল কঙ্কাল অবশিষ্ট থাকায় এটি পুরুষ না নারীর, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার নমুনা পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত হওয়া যাবে। এদিকে উদ্ধার হওয়া কঙ্কালটি সম্প্রতি নিখোঁজ হওয়া অটোভ্যানচালক ফরিদ হোসেনের বলে দাবি করেছে তার পরিবার।

আরও পড়ুন

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম জানান, গত ২০ আগস্ট সকালে ক্ষেতলাল উপজেলার হোপীরহাট গ্রামের ফরিদ হোসেন অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার পাকার মাথা এলাকার একটি গ্যারেজ থেকে তার অটোভ্যানটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই কঙ্কালটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে আখক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

দীর্ঘ বিরতির পর ঢাকার মঞ্চে প্রীতম হাসান

৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে হিমাগারে পড়ে আছে দেড়লাখ টন আলু, দাম কম ও ক্রেতা সংকট

মামা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু