ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ১১:৫৩ এএম

রোহিঙ্গা সংকটের ৯ বছর: মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

রোহিঙ্গা সংকটের ৯ বছর: মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

মিয়ানমারের রাখাইন রাজ্যে অভ্যন্তরীণ সংঘাত, জান্তা সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্ণ হচ্ছে আজ। সংকট সমাধানে একের পর এক উদ্যোগ নেয় ঢাকা তবে এই দীর্ঘ সময়ে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। এমনকি কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে, তাও এখনও অজানা নীতিনির্ধারকদের কাছে।

২০১৭ সালের ২৫ আগস্ট। মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযান ও সহিংসতার মুখে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ১০ লাখ রোহিঙ্গা। এরপর কয়েক ধাপে দেশে আশ্রয় নেয় ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। 

এই দীর্ঘ সময়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে টেকসই প্রত্যাবাসন সম্ভব হয়নি। 

আরও পড়ুন

দীর্ঘদিনের এই শরণার্থী জীবনে খাদ্য সহায়তার ঘাটতি, কাজের সুযোগের অভাব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতাসহ নানা অপরাধ ও ঝুঁকি তাঁদের জীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে। একই সাথে এই বিপুল জনসংখ্যার কারণে স্থানীয় জনগোষ্ঠীর ওপরও অর্থনৈতিক ও পরিবেশগত চরম চাপ সৃষ্টি হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের ৯ বছর: মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১

আগামীকাল ছুটি কারা পাবেন, কারা পাবেন না

আজ ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

৩ দিনে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ

কলকাতায় বিপাকে হাজার হাজার বাংলাদেশি পর্যটক