ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০৮:০০ পিএম

বগুড়ার সান্তাহারে নকল হারপিক ও খাবার স্যালাইন তৈরির দায়ে মেজরের ৬ মাসের কারাদন্ড

বগুড়ার সান্তাহারে নকল হারপিক ও খাবার স্যালাইন তৈরির দায়ে মেজরের ৬ মাসের কারাদন্ড

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে অবৈধ ভাবে নকল হারপিক ও খাবার স্যালাইন তৈরি ও বাজারজাত করার অভিযোগে হামিদুল ইসলাম মেজর (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কারখানা থেকে জব্দ করা বিভিন্ন মালামাল ও তৈরিকৃত পণ্য ধ্বংস করা হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ৯ টায় সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড দেন। দন্ডপ্রাপ্ত হামিদুল ইসলাম মেজর সান্তাহার পৌর শহরের পাথরকুটা এলাকার মৃত ময়েজ প্রমাণিকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল ইসলাম মেজর দীর্ঘদিন ধরে সান্তাহার পৌর শহরের পাথরকুটা ও সাহেবপাড়া এলাকায় নিজ বাড়িতে অনুমোদনহীন ভাবে নকল হারপিক ও খাবার স্যালাইন তৈরি করে বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিলেন।

গতকাল রোববার সকালে সান্তাহার উপহার মার্কেটে কয়েকটি দোকানে খাবার স্যালাইন বিক্রির সময় স্থানীয় এক দোকানী তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামিদুল ইসলাম মেজরকে আটক করে এবং তার কাছ থেকে ১১ কার্টন খাবার স্যালাইন জব্দ করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে ওই দিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

এ সময় জিজ্ঞাসাবাদে হামিদুল ইসলাম মেজর নিজ বাড়িতে পণ্য তৈরির কারখানা থাকার কথা স্বীকার করেন। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে তৈরি হারপিক ও খাবার স্যালাইন, নকল মোড়ক এবং তৈরির উপকরণ ও আলামত পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হামিদুল ইসলাম মেজরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

পাশাপাশি জব্দ করা অবৈধ পণ্য নকল মোড়ক ও অন্যান্য মালামাল ধ্বংস করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম। অভিযানকালে বগুড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক জেসমিন বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে নকল হারপিক ও খাবার স্যালাইন তৈরির দায়ে মেজরের ৬ মাসের কারাদন্ড

ভাদ্রের গরমে স্বস্তির খোঁজে ডাব-শরবতের দোকানে ভিড়

ইয়াশ-নীহার নাটকের গানে অনবদ্য সজীব শান

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবতী নিহত

স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা

আইসিইসিএ ২০২৬-এর সিলভার স্পন্সর হিসেবে পাশে দাঁড়ালো  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি