ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০৬:৩০ পিএম

‘গোল্ডেন আই’ পাচ্ছেন নাওমি ওয়াটস

হলিউড অভিনেত্রী নাওমি ওয়াটসের ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরও একটি মর্যাদাপূর্ণ সম্মাননা। দুবার অস্কার মনোনয়ন পাওয়া এই অভিনেত্রী এবার পেতে যাচ্ছেন জুরিখ চলচ্চিত্র উৎসবের (ZFF) ‘গোল্ডেন আই’ পুরস্কার।

 

বেন শিরিনিয়ানের নতুন সিনেমা ‘দ্য হাউসওয়াইফ’-এ অভিনয়ের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর জুরিখে আয়োজিত অনুষ্ঠানে নাওমি ওয়াটস নিজ হাতে পুরস্কার গ্রহণ করবেন। একই দিনে তিনি জুরিখ চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ মাস্টারক্লাসেও অংশ নেবেন।

বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘দ্য হাউসওয়াইফ’ সিনেমার গল্প ১৯৬০-এর দশকের পটভূমিতে। এতে টাই শেরিডান অভিনয় করেছেন নিউইয়র্কের এক তরুণ সাংবাদিকের চরিত্রে। ওই সাংবাদিক কুইন্সে গোপনে বসবাসকারী এক ব্যক্তিকে নাৎসি কর্মকর্তা হিসেবে সন্দেহ করেন। চরিত্রটিতে অভিনয় করেছেন লুক ইভান্স।

৫৭ বছরের নাওমি ওয়াটসকে দেখা যাবে ওই সন্দেহভাজন ব্যক্তির রহস্যময় ও অভিজাত স্ত্রী চরিত্রে। তদন্তের সময় সাংবাদিক ওই নারীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললে ঘটনা আরও জটিল ও অস্বস্তিকর দিকে মোড় নেয়। চরিত্রটির দ্ব্যর্থক ও রহস্যময় উপস্থাপনায় ওয়াটসের অভিনয় জুরিখ চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের বিশেষ নজর কেড়েছে।

পুরস্কার ঘোষণার সময় জুরিখ চলচ্চিত্র উৎসবের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ান ইয়ুংগেন বলেন, ‘মালহল্যান্ড ড্রাইভ’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসার পর থেকেই নাওমি ওয়াটস তার সময়ের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী। চরিত্রের বাহ্যিক আভিজাত্য ও ভেতরের অন্ধকার, প্রকাশ্য সত্য ও লুকানো রহস্যের মধ্যকার টানাপোড়েন ফুটিয়ে তোলার ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে।

ইয়ুংগেনের মতে, ‘দ্য হাউসওয়াইফ’-এও ওয়াটস অসাধারণ দক্ষতায় এই দ্বৈততা তুলে ধরেছেন, যা সিনেমাটিকে তার ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী অভিনয়ের উদাহরণে পরিণত করেছে।

আরও পড়ুন

এর আগে ‘২১ গ্রামস’ ও ‘দ্য ইমপসিবল’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন নাওমি ওয়াটস। টেলিভিশনেও তার সাফল্য রয়েছে। ‘ফিউড’-এর দ্বিতীয় মৌসুমে অভিনয়ের জন্য তিনি এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

Acting& Theater

 

টরন্টো চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের পর ‘দ্য হাউসওয়াইফ’ সিনেমাটি জুরিখ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এবারের জুরিখ চলচ্চিত্র উৎসব চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।

এর আগে জুরিখ চলচ্চিত্র উৎসবের ‘গোল্ডেন আই’ পুরস্কার পেয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, জুড ল, বেনেডিক্ট কাম্বারব্যাচ ও ডাকোটা জনসনের মতো তারকারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোল্ডেন আই’ পাচ্ছেন নাওমি ওয়াটস

চিয়া সিড নাকি তোকমা, কোনটা আপনার জন্য উপযোগী?

রুহুল কবির রিজভী প্রত্যেক ছাত্রনেতার জন্য অনুপ্রেরণা : নয়ন

রুহুল কবির রিজভী ছাত্রদল কর্মী থেকে বিএনপি'র মহাসচিব ছাত্রদলের জন্য দৃষ্টান্ত হতে পারে : আমান

রাষ্ট্রপতিকে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করলেন প্রধান বিচারপতি

আকিজ ফুডে নিয়োগ, ২৫ বছর বয়স হলেই আবেদন