ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ০৬:০৬ পিএম

সিলেটে শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক আর নেই

সিলেটে শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক আর নেই

সিলেটের পরিবহন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক মারা গেছেন।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ফলিক লিভার ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ে। সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি জানান, শনিবার বাদ আসর গোলাপগঞ্জের রানাপিং মাদরাসা মাঠে সেলিম আহমদ ফলিকের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে পাঁচবার নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২১ সালের নির্বাচনে বর্তমান সভাপতি ময়নুল ইসলামের কাছে তিনি পরাজিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক আর নেই

ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল

মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন

প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গাজীপুরে কালিয়াকৈ ট্রেনের ধাক্কায় শ্রবণপ্রতিবন্ধী নিহত

ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খাঁন