রংপুরের বোনের বাড়িতে এসে আত্মহত্যা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : বোনের বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে জানুফা বেগম (৪৪) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী আত্মহত্যা করেছেন।
আজ শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের পাইকারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত জানুফা বেগম পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার রাধারনগর এলাকার রফিকুল ইসলাম অপির স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জানুফা বেগম কয়েকবছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি বেশ কয়েকদিন আগে বোনের বাড়িতে বেড়াতে আসেন। বোনের বাড়িতে বেড়াতে এসে জানুফা বেগম আত্মহত্যার ঘটনাটি ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনতারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন








