ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ০৯:৩৮ পিএম

বগুড়ার সোনাতলায় গরুর খাদ্য তালিকায় এখন  বিনামূল্যের কচুরিপানা, দাম বেড়েছে খড়, ভুষির

বগুড়ার সোনাতলায় গরুর খাদ্য তালিকায় এখন  বিনামূল্যের কচুরিপানা, দাম বেড়েছে খড়, ভুষির

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বাজারে খড়, ভুষি ও খৈলের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে বগুড়ার সোনাতলা উপজেলার প্রান্তিক কৃষক ও খামারিরা চরমবিপাকে পড়েছেন। গৃহপালিত গবাদি পশুর প্রয়োজনীয় খাবারের যোগান দিতে হিমশিম খেয়ে অনেকেই বিকল্প খাদ্য হিসেবে জলাশয়ের কচুরিপানাকে প্রধান খাবার হিসেবে বেছে নিচ্ছেন।

উপজেলার রানিরপাড়া, চরমধুপুর, হরিখালী, সাতবেকী, উত্তর করমজা, ধর্মকূল, বালুয়াহাট, নিমেরপাড়া, শ্যামপুর, পদ্মপাড়া, নিশ্চিন্তপুর, পাকুল্যা, পূর্ব সুজাইতপুর, পূর্ব তেকানী, মহেশপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নদী-নালা, খাল-বিল ও পুকুর-ডোবা থেকে কৃষক ও খামারিরা ভ্যান, বাইসাইকেল ও কাঁধে করে কচুরিপানা তুলে এনে গরুকে খাওয়াচ্ছেন।

উপজেলার বিভিন্ন হাটে-বাজার ঘুরে দেখা যায়, খড় পাশাপাশি গম ও খেসারির ভুষির দাম সাধারণ কৃষকের নাগালের বাইরে চলে গেছে। কাঁচা ঘাসের তীব্র সংকট চলায় অনেকে বাধ্য হয়েই ফ্রিতে পাওয়া কচুরিপানা খাওয়াচ্ছেন।

বালুয়াহাট এলাকার গফুর আলী, রানিরপাড়া এলাকার পারভীন বেগম বলেন, যেভাবে গো-খাদ্যের দাম বেড়েছে, তাতে খামার টিকিয়ে রাখাই কঠিন। তাই বাধ্য হয়ে বিলে গিয়ে কচুরিপানা কেটে এনে খাওয়াতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তফা কামাল বলেন, একটানা বেশিদিন কঁচুরিপানা খাওয়ালে পশু মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে।

আরও পড়ুন

কাঁচা কচুরিপানায় পানির পরিমাণ বেশি থাকে এবং সরাসরি খাওয়ালে গবাদি পশুর হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটার পাশাপাশি দুধ ও মাংস উৎপাদন কমে যেতে পারে। অতিরিক্ত ব্যবহারে পেটের পিড়া বা ডায়রিয়া হতে পারে।

উল্লেখ্য, গো-খাদ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারি তদারকি এবং খামারিদের জন্য বিশেষ প্রণোদনার দাবি প্রান্তিক কৃষকদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় গরুর খাদ্য তালিকায় এখন  বিনামূল্যের কচুরিপানা, দাম বেড়েছে খড়, ভুষির

বিকাশে জনবল নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

পাবনার ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় গ্রেফতার ১

চার চুলায় ৮৮ জনের রান্না, খাবার নিয়ে অনিশ্চয়তায় জবির ছাত্রীহলের শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সেতুর অভাবে বগুড়ার সারিয়াকান্দি ও দুই ইউনিয়নের মানুষের ভোগান্তি