স্বাধীন সাংবাদিকতায় কোনো বিধিনিষেধ নেই সরকারের: তথ্যমন্ত্রী
স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা চর্চায় বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম এর আগে কখনোই এমন অবাধ স্বাধীনতা ভোগ করেনি।
আজ বুধবার (১৯ আগস্ট) সকালে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের মূল কাজই হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুকে প্রশ্ন করা এবং এই সাহসী চর্চাকে সবসময় অব্যাহত রাখতে হবে। তবে মুক্ত সাংবাদিকতার সুযোগ নিয়ে যারা অপসাংবাদিকতায় লিপ্ত হয়, তাদের ব্যাপারে গণমাধ্যমকর্মীসহ সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঅতীতে গণমাধ্যমকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সমালোচনা করে মন্ত্রী বলেন, যারা সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্ট শক্তির সহযোগী হিসেবে কাজ করেছে, বর্তমান সরকার তাদের ইতোমধ্যে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে।
একই সঙ্গে দেশে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার গণমাধ্যমে একটি আধুনিক ও কার্যকর ‘নতুন ইকো-সিস্টেম’ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787135865.jpg)
_medium_1787133732.jpg)
_medium_1787132544.jpg)
_medium_1787132179.jpg)
_medium_1787131043.jpg)
_medium_1787128075.jpg)
_medium_1787130409.jpg)