ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০৪:২৪ পিএম

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন জিৎ

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন জিৎ

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন টালিউড তারকা জিৎ। পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটি ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহের জীবন ও সময়কে কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশনধর্মী ড্রামা।

ছবিটির অন্যতম আকর্ষণ জিৎ-এর অভিনয়। অনন্ত সিংহের জীবনের বিভিন্ন সময়কে পর্দায় তুলে ধরতে তার লুকেও এসেছে নানা পরিবর্তন। তরুণ বিপ্লবী থেকে পরিণত বয়সের অনন্ত সিংহ—দুই চরিত্রেই নজর কেড়েছেন এই অভিনেতা। সংলাপ বলার ধরন, পর্দায় উপস্থিতি এবং অ্যাকশন দৃশ্যে তাঁর শারীরিক পারফরম্যান্স সিনেমাটিতে বাড়তি গতি এনেছে।
 
বড় ক্যানভাসে নির্মিত অ্যাকশন দৃশ্যগুলোর সঙ্গে ছবিতে রয়েছে দেশাত্মবোধের আবহ। ইতিহাস ও বিনোদনের মিশেলে নির্মিত সিনেমাটি দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন

‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায় জিৎ-এর পাশাপাশি অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, চন্দন সেন, কৌশিক সেন ও রজতাভ দত্তসহ আরও অনেকে। সব মিলিয়ে ইতিহাস, দেশাত্মবোধ ও অ্যাকশনের মিশেলে জিৎ-এর এই প্রত্যাবর্তন দর্শকদের জন্য বেশ আগ্রহের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন জিৎ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের যুবকের মৃত্যু

বহুমুখী প্রতিভার অধিকারী বহুবিদ্যাবিশারদ শিল্পী সুস্নাত বন্দ্যোপাধ্যায়

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

দেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা