ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ১২:১৪ এএম

অবশেষে রদ্রি এখন বার্সেলোনার

ছবি : সংগৃহীত, অবশেষে রদ্রি এখন বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে বার্সেলোনার জার্সি গায়ে তুলতে যাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজ, যিনি রদ্রি নামে পরিচিত। ম্যানচেস্টার সিটি ছেড়ে কাতালান ক্লাবটির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছেন ৩০ বছর বয়সী এই তারকা।

মঙ্গলবার গ্রীষ্মকালীন দলবদলে রদ্রিকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ আরও এক বছর থাকলেও বার্সায় যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সোমবার বিকেলে বার্সেলোনায় পৌঁছানোর পর মঙ্গলবার সকালে ‘সিউতাত এস্পোর্তিভা জোয়ান গাম্পার’ অনুশীলন কমপ্লেক্সে মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করেন।

বার্সায় যোগ দেওয়ার পর নিজের নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রদ্রি। রিয়াল মাদ্রিদসহ বড় ক্লাবগুলোর আগ্রহ এবং ম্যানচেস্টার সিটির চুক্তি নবায়নের প্রস্তাব থাকলেও বার্সেলোনার হয়ে খেলার স্বপ্নকেই প্রাধান্য দিয়েছেন তিনি। কাতালান ক্লাবটির নীল-লাল জার্সি পরার ইচ্ছাই শেষ পর্যন্ত চুক্তি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আগামী বুধবার ‘গাম্পার ট্রফি’র ম্যাচে নতুন সমর্থকদের সামনে রদ্রিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। স্পেন জাতীয় দলের অধিনায়ক রদ্রি ২০১৯-২০ মৌসুম থেকে পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে খেলেছেন। ইংলিশ ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ, চারটি প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপসহ একাধিক শিরোপা জিতেছেন তিনি।

আরও পড়ুন

এর আগে স্পেনের লা লিগায় ভিয়ারিয়াল ও অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন রদ্রি। এবার হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার নতুন প্রকল্পে যোগ দিলেন তিনি।

বার্সেলোনায় জাতীয় দলের সতীর্থ ও বন্ধু দানি ওলমো, এরিক গার্সিয়া, ফেররান, গাভি ও হুয়ান গার্সিয়ার সঙ্গে আবারও একসঙ্গে খেলবেন রদ্রি। নতুন ক্লাবে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও সাফল্য যোগ করাই এখন তার লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে রদ্রি এখন বার্সেলোনার

গ্রামবাসীর অর্থায়নে তৈরি হচ্ছে ৮২ হাত লম্বা নৌকা ‘চাঁন্দাই জনতা এক্সপ্রেস’

নীলফামারীর সৈয়দপুরে একটি চিপস কারখানা মালিকের লাখ টাকা জরিমানা

রংপুরের বদরগঞ্জে প্রকাশ্যে লটারির টিকিট বিক্রি, যুবকের কারাদণ্ড

পাবনার ঈশ্বরদীতে মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নেতা বাপ্পীর 

রংপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ১