ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ১০:২০ পিএম

নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডোবার পানিতে ডুবে নাইম হাওলাদার নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বনপাড়া সরদারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম সরদারপাড়া গ্রামের এনামুল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় শিশু নাইম বাড়ির পাশে খেলাধুলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। দীর্ঘসময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন

একপর্যায়ে ডোবার পানিতে নাইমকে ভাসতে দেখে দ্রুত  উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিলাঞ্চলে নৌকা বাইচ ও সারি গানে মাতোয়ারা

দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনভোগান্তি চরমে

নাটোরের বড়াইগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী