বগুড়া থেকে কোন রুটে চলবে মহিলা বাস, ভাড়া কত?
স্টাফ রিপোর্টার : বগুড়ায় কর্মজীবী নারীদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে পৃথক পিংক কালারের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এ বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে কেন্দ্রীয়ভাবে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
বগুড়া থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভিডিও কনফারেন্সে সদর সংসদ সদস্য রেজাউল করিম বাদশা তার বক্তব্যে বলেন, বগুড়া মহানগরে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য বিআরটিসির এই উদ্যোগটি মানবিক সরকার হিসেবে বর্তমান বিএনপি সরকারের একটি নির্বাচনী অঙ্গীকার পূরণ৷ বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী৷ আজকের এই মহিলা বাস সার্ভিস চালু তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ওয়াদা পূরণ করেছেন৷ এটির মাধ্যমে যেমন নারীদের যাতায়াত সহজ হবে ঠিক তেমনি তাদের কর্মসংস্থানও হয়েছে। তাদের কর্মস্থলে যাতায়াত হবে নিরাপদ। এটি একটি নারী জাগরণের নতুন সূচনা। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এমন মহিলাদের বাস সার্ভিস চালুর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার সকালে বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ডের হলরুমে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোকামতলা বনানী রুটের বাসে শহর প্রদক্ষিণ করেন সদর সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং অনুষ্ঠানে আগত অতিথিরা ৷
বগুড়া বিআরটিসি অপারেশনস ম্যানেজার মো: শাহিনুল ইসলাম জানান, বাস দুইটি শেরপুর- মাটিডালী, মোকামতলা-বনানী রুটে চলাচল করবে। বুধবার থেকে নির্ধারিত স্টপেজগুলো থেকে কর্মজীবি ও সাধারণ নারী যাত্রীরা এই বাস দুইটিতে ভ্রমণ করতে পারবেন৷ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন কর্তৃক ডিজেল চালিত নন-এসি বাসে মহিলা বাস সার্ভিসের ভাড়ার নির্ধারিত তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া হবে।
আরও পড়ুনযে যে রুটে চলবে বগুড়া বিআরটিসির মহিলা বাস সার্ভিস: শেরপুর- মাটিডালী এবং মোকামতলা-বনানী।
স্টপেজ: শেরপুর- মাটিডালী রুটের বাস স্টপেজগুলো হলো: পল্লী উন্নয়ন একাডেমী স্কুল গেট, নয়মাইল, শাজাহানপুর উপজেলা গেট,বি ব্লক, মাঝিড়া বাজার, বনানী বাজার, সাতমাথা, মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ গেট৷
মোকামতলা-বনানী রুটের বাস স্টপেজগুলো হলো: মহাস্থান বাজার, টিএমএসএস হাসপাতাল, মাটিডালী মোড়, মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজ, সাতমাথা ৷
মন্তব্য করুন

_medium_1787046248.jpg)

_medium_1787043633.jpg)

_medium_1787042020.jpg)
_medium_1787040842.jpg)
