ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৭:৪৯ পিএম

বগুড়ার সান্তাহারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

বগুড়ার সান্তাহারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় ট্রেনের ধাক্কায় ইলিয়াস আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮ টার দিকে শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইলিয়াস নওগাঁর আত্রাই উপজেলার চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সান্তাহার জংশনস্টেশন থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন শাহাগোলা স্টেশন এলাকা অতিক্রম করার সময় ইলিয়াস নামের এই যুবক ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সংবাদ পাওয়ার পর সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দুলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- ওই যুবক আত্মহত্যা করেছে। নিহতের পরিবার থানার এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্থান্তর করা হবে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

অপেক্ষায় পূজা চেরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

এখন সুপারশপে প্রেম খুঁজছেন সিঙ্গেলরা

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

বাংলাদেশের যে বাজারে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে বক