নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাজান আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। শাহাজান ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে। জানা যায়, আজ সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের ডোমার জলঢাকা মহাসড়কের তিনবট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলো- ডোমার উপজেলার গোমনাতী এলাকার মমিনুর রহমান (৩০), জলঢাকা উপজেলার শিমুলবাড়ী গ্রামের শফিকুল ইসলাম (৫০), মশিয়ার রহমান (৩৫), ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামের লোকমান হোসেন (৪৫)। মশিয়ার রহমান ও লোকমান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন।
আরও পড়ুনডোমার থানা সাব-ইন্সপেক্টর কাওসার আলী বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত শাহাজানের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন





_medium_1786974927.jpg)

