ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৭:০৯ পিএম

বৃষ্টিতে চামড়ার ব্যাগ ভিজে গেলে...

সংগৃহীত,বৃষ্টিতে চামড়ার ব্যাগ ভিজে গেলে...

লাইফস্টাইল ডেস্ক ঃ চামড়ার ব্যাগ আমরা একটু বেশি যত্নেই রাখি। কিন্তু রোদ দেখে বাইরে বের হওয়ার পর আচমকা বৃষ্টি নেমে আপনার সাধের চামড়ার ব্যাগটি যদি ভিজিয়ে দেয়, তাহলে ভাঙা মন জোড়া লাগাবেন কী করে, তা-ই ভাবতে বসতে হয়। বৃষ্টিতে ভিজে যাওয়ার প্রথম কয়েক ঘণ্টার মধ্যে কী করছেন, তার ওপর নির্ভর করে এই ব্যাগের মেয়াদ আর কত দিন থাকবে। ভিজে যাওয়ার পর সঠিকভাবে যত্ন না নিলে চামড়ায় দাগ পড়তে পারে, শক্ত হয়ে যেতে পারে কিংবা ফাটলও ধরতে পারে। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে অনেক ক্ষতি এড়ানো সম্ভব।

গন্তব্যে পৌঁছে প্রথমে ব্যাগের ভেতর থেকে সবকিছু বাইরে বের করুন। ব্যাগের ওপরটা নরম ও শুকনো সুতির কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলুন। জোরে ঘষবেন না। এতে চামড়ার উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে। যত দ্রুত পানি মুছে ফেলতে পারবেন, ততই ভালো।

আরও পড়ুন

ব্যাগের ভেতরে শুকনো, নরম কাপড় অথবা কাগজ ভরে রাখুন। এতে ভেতর পর্যন্ত পানি ঢুকলে তা এই কাপড় বা কাগজ শুষে নিতে পারবে। পানি শুষে নেওয়ার পর বাতাসে ব্যাগটি শুকাতে দিন। রোদ কিংবা হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবেন না।
চামড়ার ব্যাগ থাকলে চামড়ার কন্ডিশনারও বাড়িতে রাখতে হবে। ব্যাগ সম্পূর্ণ শুকিয়ে গেলে এই বিশেষ কন্ডিশনার অল্প নিয়ে ব্যাগের ওপরের অংশে মাখাতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক টেস্ট নয়, সিরিজ জিততে এসেছি: ফিল সিমন্স

বরগুনায় ৩৩ ঘন্টা পর পায়রা নদী থেকে স্কুলছাত্রীর জুঁইয়ের মরদেহ উদ্ধার

বগুড়ার কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

অপেক্ষায় পূজা চেরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

এখন সুপারশপে প্রেম খুঁজছেন সিঙ্গেলরা