ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৬:৪৩ পিএম

পাবনার সাঁথিয়ায় অলিম্পিক গ্রুপের কর্মীদের মারপিট করে টাকা ও মোবাইলসহ মালামাল ছিনতাই

পাবনার সাঁথিয়ায় অলিম্পিক গ্রুপের কর্মীদের মারপিট করে টাকা ও মোবাইলসহ মালামাল ছিনতাই

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার চকনন্দনপুর মৎস্য খামারের পাশে অলিম্পিক গ্রুপের কর্মীদের মারপিট করে টাকা, মোবাইল ফোন ও মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জানা যায়, গত ১৬ আগস্ট রাত ৯টার দিকে অলিম্পিক কোম্পানির সেলসম্যান শাকিল হোসেন ও তার ড্রাইভার আবু মোসা সাঁথিয়া উপজেলার নন্দনপুর বাজার থেকে বেড়ার উদ্দেশ্যে রওনা দেন। চকনন্দনপুর মৎস্য খামারের কাছাকাছি এলাকায় আসলে ছিনতাইকারিরা তাদের ২ জনকে মারপিট করে ৪০ হাজার টাকা, ২ টা মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন

অলিম্পিক কোম্পানির বেড়া শাখার ডিলার সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় সেলসম্যান শাকিলকে দিয়ে সাঁথিয়া থানায় জিডি করা হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ধরণের কোন অভিযোগ পাইনি, অভিযোগ আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক টেস্ট নয়, সিরিজ জিততে এসেছি: ফিল সিমন্স

বরগুনায় ৩৩ ঘন্টা পর পায়রা নদী থেকে স্কুলছাত্রীর জুঁইয়ের মরদেহ উদ্ধার

বগুড়ার কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

অপেক্ষায় পূজা চেরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

এখন সুপারশপে প্রেম খুঁজছেন সিঙ্গেলরা