ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৬:৩৮ পিএম

ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
 
আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতেরো পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা দুই শিশু সতেরো পাড়া এলাকার সহোদর দুই ভাই তরিকুল ইসলাম ও আশরাফুল ইসলামের চার বছর বয়সি ছেলে ফারহান এবং পাঁচ বছর বয়সি ছেলে মাশরাফি।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল শিশু দুটি। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।
দ্রুত তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
 
দুই শিশুর এমন মর্মান্তিক ও অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক টেস্ট নয়, সিরিজ জিততে এসেছি: ফিল সিমন্স

বরগুনায় ৩৩ ঘন্টা পর পায়রা নদী থেকে স্কুলছাত্রীর জুঁইয়ের মরদেহ উদ্ধার

বগুড়ার কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

অপেক্ষায় পূজা চেরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

এখন সুপারশপে প্রেম খুঁজছেন সিঙ্গেলরা