ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৬:৩৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি দিবাকরপুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি দিবাকরপুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, কমিটির মাধ্যমে নিয়োগ বাণিজ্য ও নিয়মবহির্ভূতভাবে নতুন এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় মামুনুর রশিদ নামে এক ব্যক্তি।

মামুনুর রশিদ লিখিত অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়টি সুনামের সাথে পাঠদান করে আসছে। বিগত সরকারের সময় প্রধান শিক্ষক ইবনে আইনুল ইফসি অনিয়মের মাধ্যমে নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা দুর্নীতি করেছেন। বর্তমানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়েছে।

চলমান প্রক্রিয়া অনুযায়ী প্রধান শিক্ষক নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের নীতিমালার বাহিরে এডহক কমিটি গঠনের চেষ্টা করছেন। তিনি তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিচার দাবি জানিয়েছেন।

এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মো. জহুরুল ইসলাম ঘটনা তদন্তে বিদ্যালয়ের শিক্ষক, অভিযোগকারী, দাতা সদস্য, অভিভাবক সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি বৈঠক করেন।

আরও পড়ুন

বৈঠকে এডহক কমিটিতে দলীয় লোক নিয়োগ ও স্কুলে শিক্ষার্থী স্বল্পতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ‎অভিযোগের পক্ষে বিপক্ষে বক্তব্য রাখেন, এডহক কমিটির সভাপতি আবু ফরহাদ, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, ‎সাবেক অভিভাবক সদস্য আনোয়ার হোসেন ও দাতা সদস্য সাইফুল ইসলাম, এলাকাবাসী খবির উদ্দিন, আব্দুস সালাম মাস্টার, নুর ইসলাম ও জাহাঙ্গীর আলম বাবুল প্রমুখ।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ জহুরুল ইসলাম বলেন, তদন্তে আমি উভয় পক্ষের বক্তব্য শুনেছি এবং লিখিতও নিয়েছি। এই রিপোর্ট আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জমা দিবো।
‎‎অভিযোগ সম্পর্কে প্রধান শিক্ষক ইবনে আইনুল ইপসী বলেন, নিয়োগ বাণিজ্য ও এডহক কমিটিতে নিজস্ব লোক নিয়োগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবি দিবাকরপুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ

আইপিএলের আর্থিক লেনদেন নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাক‌তে ব‌লে‌ছে ঢাকার ভারতীয় হাইক‌মিশন

নাবিল গ্রুপে ম্যানেজার নিয়োগ, আবেদন অনলাইনে