ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৯:১৮ পিএম

চা শিল্পের উন্নয়নে ১২ সদস্যের কমিটি গঠন

চা শিল্পের উন্নয়নে ১২ সদস্যের কমিটি গঠন

চা শিল্পের উন্নয়ন ও খাতটির বিভিন্ন সমস্যা সমাধানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে সভাপতি করে ১২ সদস্যের পর্যবেক্ষণ ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার।

রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে বাণিজ্যমন্ত্রীকে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি তুলে ধরে বলা হয়েছে, চা বাগানের বিদ্যমান ঋণ পরিশোধ সহজ করতে বাগান মালিকদের শ্রেণিকৃত ঋণ পুনঃতফসিল এবং নতুন করে ঋণ দেওয়ার বিষয়ে সুপারিশ করবে কমিটি।

আরও পড়ুন

এ ছাড়া চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়েও মতামত দেবে কমিটি।

আগামী ৩০ দিনের মধ্যে চাকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা এবং চা বাগানের অব্যবহৃত জায়গায় বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয়ে মতামতসহ প্রতিবেদন দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চা শিল্পের উন্নয়নে ১২ সদস্যের কমিটি গঠন

শহীদ জিয়ার খাল খননের মাধ্যমে দেশে মৎস্য বিপ্লব শুরু হয়েছিল : বগুড়ায় মৎস্য পক্ষের উদ্বোধনীতে এমপি বাদশা

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর উল্টে গেল বাস, স্কুলছাত্রী নিহত

সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিকুল ফজল আনসারী

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে : ববি হাজ্জাজ