ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ১১:২৩ পিএম

বগুড়ার গোকুলে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন মাদক নির্মুলে মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না : এমপি বাদশা

বগুড়ার গোকুলে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন মাদক নির্মুলে মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না : এমপি বাদশা

মাদকমুক্ত সমাজ গঠনে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এবং গোকুল ইউনিয়ন বিএনপির আয়োজনে আজ শনিবার (১৫ আগস্ট) বিকেলে গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা এমপি বলেন, মাদক নির্মুল করতে মাদককারবারিদের কোন ছাড় দেওয়া হবে না।  গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলুর সভাপতিত্বে এ টুর্ণামেন্টের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুল হক টুকুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শাহ আলম জনি, আকমল হোসেন সজল।

আরও পড়ুন

আমন্ত্রিত অতিথি ছিলেন আরডিএ বগুড়ার পরিচালক দেলোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সোলায়মান আলী, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গোকুলে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন মাদক নির্মুলে মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না : এমপি বাদশা

কুড়িগ্রামে সোয়া লাখ মানুষের জন্য একজন চিকিৎসক, ১৭৭ টি পদের বিপরীতে ১৯ জন চিকিৎসক

চরের মানুষের উন্নয়নে পাঁচটি বড় সুখবর দিলেন কাজী রফিক এমপি

নাটোরের সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ত্বক ফর্সা হওয়ার ক্রিমে বিষাক্ত পারদ, সৌন্দর্যের আড়ালে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে নারীরা

নওগাঁর মহাদেবপুরে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী