ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০১:৩৮ পিএম

খালেদা জিয়াকে আমাদের ধারণ করতে হবে : মির্জা ফখরুল

খালেদা জিয়াকে আমাদের ধারণ করতে হবে : মির্জা ফখরুল , ছবি: সংগৃহীত।

বিএনপি’র সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া। তিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে রয়েছেন। দীর্ঘ লড়াইয়ে বিএনপি যেভাবে একটি সম্পূর্ণ দল হয়ে উঠেছে, তার প্রধান কারিগর ছিলেন তিনি।

আজ শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কখনো নত হননি। নেত্রীর ত্যাগ ও আপসহীনতার কারণে বাংলাদেশ আজ এই পর্যায়ে এসেছে। খালেদা জিয়াকে আমাদের ধারণ করতে হবে। 

আরও পড়ুন

তিনি বলেন, বিএনপি যে একটি সত্যিকারের রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম করেছেন, লড়াই হরেছেন, নিজের প্রশ্নে আপস করেননি; তিনি দলকে ধারণ করেছেন। তার কাজ, তার প্রেরণা আমাদের সবসময় অনুপ্রেরণা জোগায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে আমাদের ধারণ করতে হবে : মির্জা ফখরুল

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ ঘোষণার হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের

সম্পত্তি নিয়ে রোনালদো-জর্জিনার অদ্ভূত চুক্তি

দেশজুড়ে আবারও টানা বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশকে হারাতে ইতিহাস গড়তে হবে অস্ট্রেলিয়াকে

সিরিয়া ও লেবাননে একযোগে হামলা ইসরায়েলের