পাবনার সাঁথিয়ায় দোকান ও বাড়িতে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পরিবার
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় আলমগীর হোসেন নামের এক ব্যক্তির দোকান ও বাড়িতে পরপর তিনবার আগুন দেওয়ায় নিরাপত্তাহীনতায় পরিবারটি। ঘটনা ঘটেছে সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বড়গ্রামের আলমগীর হোসেনের বাজারের দোকান ও বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, করমজা ইউনিয়নের বড়গ্রামের আলমগীর হোসেন আতোশোভা বাজারে দীর্ঘদিন সার কীটনাশক, মুদিখানা এবং ডেকোরেটরের ব্যবসা করে আসছিল। গতকাল বৃহস্পতিবার রাত ২টায় হঠাৎ ঘরে আগুন জ্বলে ওঠে। আগুনে দু’টি মোটরসাইকেল, পেঁয়াজ, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, গত ০৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টায় হঠাৎ তার দোকানে আগুন লেগে দোকানে থাকা প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এরপর গত ২৪ জুলাই রাত ১টায় তার বাড়িতে পেঁয়াজ রাখার ঘরে আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়।
আরও পড়ুনভুক্তভোগী আলমগীর হোসেন জানান, দোকান এবং বাড়ির মালামাল ও বাড়িঘর মিলে আমার প্রায় ৪৮ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। পর পর তিনবার আগুন লাগায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, দোকানে আগুনের পর বাড়িতে আগুন এটা উদ্বেগের বিষয়। এ ঘটনায় মামলা হয়েছে। দ্রুত মামলটি তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন







