ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ০৩:৪৩ পিএম

যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০) এবং একই গ্রামের নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।

জামদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সরোয়ার হুসাইন জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। গোসলের একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন।

পরে তিন শিশুকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ইউপি সদস্য সরোয়ার হুসাইন বলেন, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের পরিবারের। পুকুরটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে সাধারণত লোকজন গোসল করতে যেত না। পুকুরটি বাগানের মধ্যে হওয়ায় এর গভীরতা সম্পর্কেও স্থানীয়দের মধ্যে সতর্কতা ছিল।

এদিকে, একই ঘটনায় দুই বোনসহ তিন শিশুর মৃত্যুতে জামদিয়া দক্ষিণপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম জানান, পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ভারতের অগ্নিবীর প্রকল্পে নিয়োগের দাবিতে আন্দোলনে নেপালি তরুণরা

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বগুড়া শাহ ফতেহ আলী ব্রিজের নিচের আবর্জনা পরিষ্কারে বিডি ক্লিন ও সিটি কর্পোরেশন

আগামী সপ্তাহের শেষার্ধে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক : এনডিটিভি

সিলেটে হাম উপসর্গ আরও দুই শিশুর মৃত্যু