২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে
চাঁদ দেখা না যাওয়ায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হবে আগামী শনিবার (১৫ আগস্ট)। এর ফলে আগামী ২৬ আগস্ট বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে এবং ওই দিন সরকারি ছুটি বহাল থাকবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)।
সভায় জানানো হয়, বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার থেকে রবিউল আউয়াল মাসের গণনা শুরু হবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের সরকারি ছুটি নির্ধারিত ছিল। বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় থাকা ওই দিনের ছুটি বহাল থাকছে।
আরও পড়ুনজাতীয় চাঁদ দেখা কমিটি দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়।
সভায় ইসলামিক ফাউন্ডেশন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর, স্পারসো, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রশাসন এবং বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1786636455.jpg)
_medium_1786635051.jpg)

_medium_1786632026.jpg)

_medium_1786609378.jpg)
