ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ০১:০৭ পিএম

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ, জামিন পেলেন তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ, জামিন পেলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক : শাড়ি নিয়ে ‘প্রতারণা ও বিশ্বাসভঙ্গের’ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিশা। শুনানি নিয়ে আদালত জামিনের আদেশ দেন বলে জানিয়েছেন তার আইনজীবী নিহার হোসেন ফারুক। এর আগে গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা। এ ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজের এডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন। ওই সময় আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আরও পড়ুন

সম্প্রতি তানজিল তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন জমা দেন পুলিশ। সেই প্রতিবেদনের আদালত আমলে গ্রহণ করে তিশার বিরুদ্ধে সমন জারি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ, জামিন পেলেন তানজিন তিশা

পুতিনের প্রাসাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের

রাষ্ট্রপতি পদে অলি আহমদের পক্ষে ১১ দলীয় জোটের মনোনয়নপত্র জমা

পিতৃশোক কাটিয়ে মাঠে ফিরেও ক্লাবকে জেতাতে পারলেন না মেসি

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি : ইরান

 হাসান মাহমুদের রেকর্ডে দুইশ’র আগেই অলআউট অস্ট্রেলিয়া