ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০২:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও ) প্রতিনিধি : দৈনিক করতোয়া পত্রিকা ৫১ বছরে পদার্পণ করায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) দুপুরের পীরগঞ্জ প্রেস ক্লাবের হল রুমে এ আয়োজন করা হয়।

পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার পীরগঞ্জ  প্রতিনিধি জয়নাল আবেদীন বাবুলের  সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা।

আরও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর ইকরামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা  চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা জামায়াতের শিক্ষা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক  বাবলুর রশিদ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক বিষ্ণু পদ রায় প্রমুখ। 

আরও পড়ুন

এসময় পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, উপজেলা জামায়াতের বাবুল আহম্মেদ, উপজেলা বিএনপির সহসভাপতি মঈনুল হোসেন সোহাগ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  শাহাজালাল সাজু, পীরগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি ফজলুর কবির, সাবেক সহসভাপতি বুলবুল আহম্মেদ, যুগ্ম সম্পাদক মুনছুর আহম্মেদ, পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির অর্থ সম্পাদক রাজিউর রহমান রাজু, সাংবাদিক এনএন রানা, তারেক হোসেন, সাইদুর রহমান মানিক, হিরা, ফাইদুল ইসলাম, আবু তারেক বাঁধন, সবুজ আহম্মেদ, হিরা, আসাদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 মেসি-সুয়ারেজ-নইমারকে আবারও দেখা যাবে এক দলের জার্সিতে!

 রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব জেলেনস্কির

 রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব জেলেনস্কির

 বাংলাদেশ ভ্রমণে কানাডার নাগরিকদের সতর্কতা জারি

 দিনাজপুরের ঘোড়াঘাটে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন