ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০৮:৩৯ পিএম

আতলেতিকো মাদ্রিদ ছাড়তে অনঢ় আলভারেজ

আলভারেজ

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবলে আবারও উত্তাপ ছড়াচ্ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। ছুটি কাটিয়ে সোমবারই অ্যাটলেটিকো মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন এই তারকা ফুটবলার। তবে তাঁর এই প্রত্যাবর্তন মোটেও স্বাভাবিক ছিল না। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো-র মতে, আলভারেজ ক্লাব ছাড়ার বিষয়ে নিজের অবস্থান আরও কঠোর করেছেন এবং কোচ ডিয়েগো সিমিওনে ও ক্লাব সিইও মিগুয়েল গিল মারিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান।
 
ছুটি সংক্ষেপ করে মাদ্রিদের সিউদাদ দেপোর্তিভায় পৌঁছান আলভারেজ। উদ্দেশ্য ছিল সিমিওনে ও সিইও গিল মারিনের সঙ্গে মুখোমুখি বসে ক্লাব ছাড়ার (বিশেষ করে বার্সেলোনায় যোগ দেওয়ার) ইচ্ছে পুনর্ব্যক্ত করা। কিন্তু তিনি ক্লাবে পৌঁছে জানতে পারেন—দুজনের কেউই উপস্থিত নেই। সিমিওনে মাদ্রিদের বাইরে থাকায় অনুশীলনে অনুপস্থিত ছিলেন, আর সিইও-কেও পুরো দিনে দেখা যায়নি। এতে আলভারেজ খুব বিরক্ত হন। 

 

পরিস্থিতি বেগতিক দেখে আলভারেজ ক্লাবের কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর সিদ্ধান্তে অনড়  নতুন মৌসুমের শুরু থেকেই যেন তাঁকে দলের পরিকল্পনায় না রাখা হয়। ক্লাব তাঁকে রেখে দেওয়ার চেষ্টা করলেও, আলভারেজ জোরপূর্বক ক্লাব ছাড়ার পথ তৈরির ইঙ্গিত দিয়েছেন।
 
 
আর্জেন্টাইন সংবাদমাধ্যম কাদেনা সের -এর তথ্য অনুযায়ী, আলভারেজের এই সিদ্ধান্তের পর ক্লাবের ভেতর নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সতীর্থরা তাঁকে সমর্থন করতে প্রস্তুত, যাতে তিনি মানসিকভাবে স্বাভাবিক হতে পারেন। তবে তাঁদের মতে, বিশ্বকাপে আলভারেজের দেওয়া একটি বক্তব্য (যেখানে তিনি ট্রান্সফারের আর্জি জানিয়েছিলেন) ভুল ছিল। ভক্তদের কাছে তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
 
গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রীতি ম্যাচের আগে সিমিওনে জানিয়েছিলেন, ক্লাবের সিদ্ধান্ত একদম স্পষ্ট। গিল মারিন আগেই তা ব্যাখ্যা করেছেন। সিমিওনের ভাষ্য, 'আমরা জুলিয়ানকে নিয়ে খুবই আনন্দিত। গত দুই বছরে সে আমাদের যা দিয়েছে, তা ধরে রাখতে এবং তাঁর আরও উন্নতির জন্য আমরা তাকে সবরকম সহায়তা করব।"
 
আগামী ১৫ আগস্ট শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম। আতলিতিকোর প্রথম ম্যাচ ১৯ আগস্ট মালাগার বিপক্ষে। আর বার্সেলোনার প্রথম ম্যাচ ২৩ আগস্ট। এখন দেখার বিষয় মেত্রোপোলিতানো স্টেডিয়ামে আলভারেজ রেড-হোয়াইট জার্সিতে আবার নামবেন, নাকি তার আগেই এই নাটকের চূড়ান্ত নিষ্পত্তি ঘটবে। 

 

আরও পড়ুন

সময় যত গড়াচ্ছে, সিমিওনে ও আলভারেজের আসন্ন বৈঠকটিই এখন স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের দুধ খাওয়ানো কমেছে, ইউনিসেফ-ডব্লিউএইচওর উদ্বেগ

গাইবান্ধার পলাশবাড়ীতে ভোগান্তির আরেক নাম লোডশেডিং

আতলেতিকো মাদ্রিদ ছাড়তে অনঢ় আলভারেজ

চিকিৎসার জন্য ফের যুক্তরাজ্যে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমগাছের মগডালে অচেতন গৃহবধূ