জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক ব্যক্তিকে ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা—জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। একই সঙ্গে তিনি দাবি করেন, ‘আমরা এই জুলাই মানি না, কখনো মানব না’ এবং আগামী ডিসেম্বরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার কথা বলেন।
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা ঘটতে পারে—এমন তথ্য আগে থেকেই তারা জানতে পেরেছিলেন। বিষয়টি পুলিশকেও আগে জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
আরও পড়ুনকুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের গ্রেপ্তার করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1786462834.jpg)

