নওগাঁর রাণীনগরে র্যাবের অভিযানে জাল টাকা উদ্ধার গ্রেফতার ১
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ সিপিসি-২ নাটোর গোপন সংবাদে অভিযান চালায়। এসময় ৬৬ হাজার জাল টাকার নোটসহ মাজেদুল ইসলাম (২১) নামে এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মাজেদুল উপজেলার খট্রেশ্বর ইউনিয়নের মধ্য রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
র্যাব-৫ ডিএডি আব্দুল হাকিম জানান, মাজেদুল ইসলাম বেশ কিছুদিন ধরে জাল টাকার কারবার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার কাছে থাকা ৫শ’ টাকার ৭৬টি, ২শ’ টাকার ৮০টি, ১শ’টাকার ৮০টি, ৫০ টাকার ৮০টি জাল টাকার নোটসহ গ্রেফতার করা হয়।
আরও পড়ুনএব্যাপারে রাণীনগর থানায় র্যাব-৫ সিপিসি-২ নাটোর এর ডিএডি আব্দুল হাকিম বাদি হয়ে মাজেদুলকে আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করে। এসময় গতকাল মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন








