ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০৮:৩৯ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে ভোগান্তির আরেক নাম লোডশেডিং

গাইবান্ধার পলাশবাড়ীতে ভোগান্তির আরেক নাম লোডশেডিং

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মানুষ। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে সব মিলিয়ে ১২ ঘণ্টারও কম সময় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে অসহনীয় গরমে নাকাল হচ্ছে সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রম।

বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন

তাদের দাবি, বিদ্যুৎ সরবরাহের এই অস্বাভাবিক পরিস্থিতির দ্রুত সমাধান করে নিরবচ্ছিন্ন ও সহনীয় মাত্রায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক। পলাশবাড়ী বিদ্যুৎ অফিস জানান, অতিরিক্ত বিদ্যুৎ চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে লোডশেডিংও কমে আসবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের দুধ খাওয়ানো কমেছে, ইউনিসেফ-ডব্লিউএইচওর উদ্বেগ

গাইবান্ধার পলাশবাড়ীতে ভোগান্তির আরেক নাম লোডশেডিং

আতলেতিকো মাদ্রিদ ছাড়তে অনঢ় আলভারেজ

চিকিৎসার জন্য ফের যুক্তরাজ্যে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমগাছের মগডালে অচেতন গৃহবধূ