বগুড়ায় গাঁজা কারবারির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ায় দুই কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত কুড়িগ্রামের মাদককারবারি আশরাফুল ইসলামের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। হাজতি ওই আসামি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুরের শাজাহান আলীর ছেলে। আজ সোমবার (১০ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনাসার আলী পুলিশ দল নিয়ে রংপুর-বগুড়া মহাসড়কের মুরাদপুরে ভুরাঙ্গামাড়ী থেকে ঢাকাগামী তালুকদার এন্টারপ্রাইজ নামের বাসে তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ আশরাফুল ইসলামকে গ্রেফতার করে।
আরও পড়ুনপরে গ্রেফতারকৃত আসামিকে শিবগঞ্জ থানায় সোপার্দ করে এই মামলা দায়ের করা হয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. মোস্তফা কামাল খান।
মন্তব্য করুন





_medium_1786375434.jpg)

