ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৯:২৫ পিএম

যশোরে যুবলীগ নেতা মুনসুর আলম গ্রেপ্তার

যশোরে যুবলীগ নেতা মুনসুর আলম গ্রেপ্তার

যশোর উপশহর এলাকার যুবলীগ নেতা মুনসুর আলমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার রাত ৩টার দিকে মণিরামপুর উপজেলার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুনসুর আলম যশোর উপশহরের সি-ব্লক এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবি পুলিশের এসআই বাবলা দাস বলেন, সম্প্রতি রাজারহাট এলাকায় অনুষ্ঠিত একটি মশাল মিছিলের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় মুনসুর আলমের নাম এজাহারভুক্ত রয়েছে। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। এ সময়ে তিনি বিভিন্ন নাশকতামূলক পরিকল্পনায় জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।

আরও পড়ুন

তার অবস্থান নিশ্চিত হওয়ার পর রবিবার  রাতে মণিরামপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই বাবলা দাস।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, মুনসুর আলমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে যুবলীগ নেতা মুনসুর আলম গ্রেপ্তার

রাজশাহী বোর্ডে এসএসসিতে মেধায় মেয়েরাই শ্রেষ্ঠ

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি তৈরি করায় ২টি প্রতিষ্ঠানের জরিমানা

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবন্ধী নারীর মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটের বাগজানায় হতদরিদ্রদে মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ