ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৮:০২ পিএম

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৩

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৩

রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর এটি অন্যতম বড় প্রাণহানির ঘটনা।

সোমবার (১০ আগস্ট) রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত তাতারস্তান অঞ্চলের তাতনেফটের তানেকো তেল শোধনাগারে আঘাত হেনেছে এবং সেখানে আগুন ধরে গেছে। সামাজিক মাধ্যমের ভিডিওতে তেল শোধনাগারের ওপর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

রুশ তদন্তকারীরা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে ফৌজদারি মামলা করেছেন। তাদের দাবি, ইউক্রেন সরাসরি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ শোক ঘোষণা করেছেন বলে নিঝনেকামস্কের মেয়র টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন।

আরও পড়ুন

 

গত জুনের শুরুতেও এই শোধনাগারে হামলা চালিয়েছিল ইউক্রেন। রুশ জ্বালানি অবকাঠামোতে চাপ সৃষ্টি করতে কয়েকমাস ধরে দেশটির তেল শোধনাগারগুলোতে ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। এর ফলে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট তৈরি হলেও মস্কো বিদেশ থেকে জ্বালানি আমদানি করে তা মোকাবিলার চেষ্টা করছে।

এর আগে রোববারও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে। খারকিভে রুশ হামলায় তিনজন এবং বেলগোরোডে ইউক্রেনীয় ড্রোন হামলায় পাঁচজন নিহত হন। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বরাবরই অস্বীকার করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৩

কক্সবাজারে সীমান্তে অস্ত্র-গোলাবারুদসহ ২ লাখ ৪৬ হাজার ইয়াবা জব্দ

বগুড়ার সান্তাহারে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

মেঘনা নদীতে তীব্র ঘূর্ণিস্রোতে সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি

জ্বালানি খাত সিন্ডিকেটের হাতে দেওয়ার চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৬