ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৩:১৫ পিএম

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে মালাউই

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে মালাউই

স্পোর্টস ডেস্ক : নারী আফ্রিকা কাপ অব নেশনসের প্রথম আসরেই ইতিহাস রূপকথার জন্ম দিলো মালাউই। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির সেমিফাইনালে উঠেছে ‘দ্য স্কর্চার্স’। একই সঙ্গে এই জয়ের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে তারা।

ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া ৩২ দলের বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে আফ্রিকা থেকে চার দল। তাদের একটি মালাউই। তারা আলজেরিয়া, ক্যামেরুন ও মরক্কোর সঙ্গে যোগ দিয়েছে। আফ্রিকা কাপ অব নেশনসে চার কোয়ার্টার ফাইনালজয়ী দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বুধবার (১২ আগস্ট) প্রথম সেমিফাইনালে মালাউই আলজেরিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে, স্বাগতিক মরক্কো খেলবে ক্যামেরুনের বিপক্ষে। ক্যাসাব্লাঙ্কায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে বিদায় করেছে ক্যামেরুন।

আরও পড়ুন

আগের ৯ বিশ্বকাপের সবগুলোতেই খেলা নাইজেরিয়াকে এখন বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে। আফ্রিকা থেকে আর দুটি দলের বিশ্বকাপে স্থান পাওয়ার সুযোগ আছে। ১০ বারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া বাদ পড়ায় এবার নারীদের আফকনে নতুন শিরোপা জয়ী দল পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে মালাউই

সংস্কার হলে অলি আহমদে নিশ্চিতভাবে রাষ্ট্রপতি হতেন : হামিদুর রহমান

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন মেসি

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ

 আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে : ভারতের হাইকমিশনার

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী