সর্বজনীন পেনশন স্কিম সকল পেশার মানুষের আর্থিক নিরাপত্তা দিবে : ড. মো. সুরাতুজ্জামান
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেছেন, সর্বজনীন পেনশন স্কিম বার্ধক্যে সকল শ্রেণি-পেশার মানুষকে মর্যাদাপূর্ণ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। এর মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বনির্ভরতা বৃদ্ধি, দারিদ্রতা কমানো, সামজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি হবে।
আজ রোববার (৯ আগস্ট) শাজাহানপুর উপজেলা পরিষদ সভাকক্ষে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন, পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, মহিলাবিষয়ক কর্মকর্তা আলিফা খাতুন, আইসিটি কর্মকর্তা রাসেল আহমেদ, তথ্য কর্মকর্তা আফসানা আফরিন, ব্র্যাক জেলা প্রতিনিধি বাবলী সুরাইয়া, দৈনিক করতোয়া প্রতিনিধি সাজেদুর রহমান সবুজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধি, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ অংশ নেন।
আরও পড়ুনমতবিনিময় সভায় সর্বজনীন পেনশন স্কিমের সুযোগ-সুবিধা, কার্যক্রম এবং সাধারণ জনগণকে এ কর্মসূচির আওতায় যুক্ত করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন







