ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ১০:১১ পিএম

জয়পুরহাটে আদিবাসী দিবস পালিত

জয়পুরহাটে আদিবাসী দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আদিবাসী কমিউনিটি ও মিনি কালচারাল হাউজের সহ-সভাপতি বিমল পাহানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা আদিবাসী সংঘের উপদেষ্টা কার্ত্তিক চন্দ্র সিং ও অধ্যাপক সুদর্শন সরকার, পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী একাডেমীর নির্বাহী সদস্য অজিত সরদার, কারিতাস আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা কস্তানটিনা টপ্য, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক স্বপন সিং, জেলা আদিবাসী সংঘের সাধারণ সম্পাদক সতীশ পাহান এবং জেলা মুন্ডা এসোসিয়েশনের সভাপতি হরিপাল পাহান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আদিবাসী কমিউনিটি ও মিনি কালচারাল হাউজের সাধারণ সম্পাদক এবং আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রতন কুমার সিং। অনুষ্ঠান শেষে আদিবাসী সম্প্রদায়ে শিক্ষাখাতে বিশেষ অবদান রাখায় ৬ জন সফল নারীকে সংবর্ধনা দেওয়া হয়।

এদিন বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও জাতীয় পরিচয় নিশ্চিতকরণসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করে জেলা আদিবাসী দিবস উদযাপন কমিটি। এছাড়াও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।

আরও পড়ুন

অপরদিকে পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আদিবাসী সংস্থা পামডো আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।

বিশেষ অতিথি আইএফইএসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রুমানা আমিন অর্চি, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রুখসানা আফরোজ, পামডোর জেনারেল ম্যানেজার শাহাবুর রহমান ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলী প্রমূখ। শেষে আদিবাসীদের পরিচালনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার আগে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে আদিবাসী দিবস পালিত

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক বাছাই নিয়ে অনিয়মের অভিযোগ

বুবলীর ফেরার প্রস্তুতি

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

‘ইতি রবীন্দ্রনাথ’-এ মুগ্ধতা ছড়ালেন স্বপ্নীল সজীব