ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৭:৪৬ পিএম

নারায়ণগঞ্জে ঋণের চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জে ঋণের চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জের বন্দরে ঋণের চাপ সইতে না পেরে আ. মান্নান (৩৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ রোববার (৯ আগস্ট) দুপুরে বন্দরের ধামগড় ইউনিয়নের গোকুলদাসের বাগ টিনের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত আ. মান্নান এই এলাকার আবুল কাশেমের ছেলে এবং পেশায় পিকআপ চালক ছিলেন। নিহতের ১৮ বছর বয়সী একটি মেয়ে ও ১৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

আরও পড়ুন

মান্নানের স্ত্রী নাসিমা বলেন, আমি তাকে বাসায় দেখে বাহিরে যাই। কিছুক্ষণ পর এসে দেখি ঘরের ভিতর দিয়ে দরজা আটকানো। সেই সাথে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। পরে আশপাশের মানুষের সহযোগিতায় দরজা ভেঙ্গে দেখি তার গলায় ফাঁস লাগানো অবস্থা ঝুলছেন। 
তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঋণগ্রস্থ ছিলেন। যার কারণে তিনি সবসময় হতাশ থাকতেন। আমরা তাকে বুঝিয়েছি। কিন্তু তারপরও তিনি হতাশ থাকতেন। এ জন্যই হয়তো তিনি এই কাজ করেছেন। 

ধামগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফজলুল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। সেই সাথে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বিষপানের ১৭ দিন পর তরুণ শামীম হোসেনের মৃত্যু

ভাতের হোটেলের ভাইরাল মিজান গ্রেফতার

নারায়ণগঞ্জে ঋণের চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

হেফাজতের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় কলেজ শিক্ষক কারাগারে

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ জন