ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৭:২৭ পিএম

কুষ্টিয়ায় ফলের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় ফলের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া শহরের পৌরবাজারে ফলের দোকানের সামন বিদ্যুৎস্পৃষ্টে সাদ্দাম (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
আজ রোববার (৯ আগস্ট) সকালে পৌরবাজারের আয়েশা ফল ভাণ্ডার ও আদর্শ ফল ভাণ্ডারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
নিহত সাদ্দাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। তিনি পৌরবাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
 
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রাতে পৌরবাজারের আয়েশা ফল ভাণ্ডার ও আদর্শ ফল ভাণ্ডার দোকান বন্ধ ছিল। রাতের কোনো এক সময় সাদ্দাম ওই দুই দোকানে প্রবেশের চেষ্টা করেন। তাদের ধারণা, ইঁদুর বৈদ্যুতিক তার কেটে ফেলা বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
 
পরে রোববার সকালে স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে এসে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
 
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ফলের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

প্রাণ গ্রুপে জনবল নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

লাইসেন্স পুনঃনবায়নের দাবিতে টিসিবি ভবনের সামনে সাবেক ডিলারদের অবস্থান

বাড়ির মালিককে কুপিয়ে হত্যার পর মরদেহ ৯ টুকরো করল ভাড়াটিয়া

বাগেরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার