ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৬:৫৫ পিএম

বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি ছাত্রসহ আহত ৪

বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি ছাত্রসহ আহত ৪

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আজ রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে দপদপিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এই দুর্ঘটনায় ববির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

আরও পড়ুন

বাকি আহতরা হলেন- মাহিন্দ্রার চালক আসাদুল (৪৫) বাড়ি বাকেরগঞ্জ, মাহিন্দ্রার যাত্রী মামুন রেজা (৩৮) বাড়ি বেতাগী এবং অপর এক অজ্ঞাতনামা ব্যক্তি (২৩)।

ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম জানান, বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল বিআরটিসির একটি বাস। বিপরীত দিক থেকে বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে আসছিল একটি থ্রি-হুইলার মাহিন্দ্রা। দপদপিয়া সেতুর ওপর দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর মাহিন্দ্রারে থাকা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি ছাত্রসহ আহত ৪

মার্কেটিং অফিসার/সিনিয়র মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ, বেতন ২ লাখ ২৭ হাজার টাকা

যশোরের অভয়নগরে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় খামারে ৪০০ মুরগির মৃত্যু

সালমান শাহ হত্যা মামলা: ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ