ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ১২:০৫ এএম

পাবনার সুজানগরে ৩ কেজি পেঁয়াজের দামে ১ কেজি পটল 

পাবনার সুজানগরে ৩ কেজি পেঁয়াজের দামে ১ কেজি পটল 

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত দামে পটল বিক্রি হচ্ছে। উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকা দরে। অথচ উপজেলার হাট-বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫ টাকা দরে। এ হিসাবে ৩ কেজি পেঁয়াজের দামে ১ কেজি পটল পাওয়া যাচ্ছে।

উপজেলার দুর্গাপুর গ্রামের পেঁয়াজ চাষি কামরুজ্জামান বলেন, হাট-বাজারে আগের চেয়ে পেঁয়াজের দাম একটু বাড়ছে। বর্তমানে প্রতিমণ পেঁয়াজ ১৪‘শ থেকে ১৫‘শ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু তারপরও পেঁয়াজের বর্তমান বাজারে পেঁয়াজ চাষিদের উৎপাদন খরচও উঠছেনা। অথচ বর্তমানে হাট-বাজারে পটলের বাজার আকাশ ছোঁয়া।

আরও পড়ুন

তাছাড়া হাট-বাজারে পেঁয়াজের চেয়ে অন্যান্য সবজির দামও অনেক বেশি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে হাট-বাজারে পটলের আমদানি কম। সেকারণে দাম বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে ৩ কেজি পেঁয়াজের দামে ১ কেজি পটল 

জকসু ভিপি-জিএস-এজিএস কর্তৃক শিক্ষক হেনস্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জবি ছাত্রদলের

এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে এবিজি ফাউন্ডেশন

দিনাজপুরের বীরগঞ্জে আমন ধানের আগাছা পরিচর্যায় ব্যস্ত কৃষক

ছোট্ট স্বপ্নের এক যুগে পদার্পণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা