ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০৭:৪১ পিএম

১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৬টি পদে ১৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২ আগস্ট সকাল ১০টায়, চলবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

এক নজরে গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা
  • আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • কর্মস্থল: যে কোনো স্থান
  • বয়স: ১ আগস্ট ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। তবে ২ নং পদের ক্ষেত্রে ২৫ - ৪০ বছর এবং বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন গণপূর্ত অধিদপ্তর। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

‘ককরোচ’ বিক্ষোভের পর এবার ভারতের ঝাড়খণ্ডে চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন আন্দোলন

দেখতে একই হলেও এই মাছ ইলিশ নয়, জানুন চেনার সহজ উপায়

বগুড়ার আদমদীঘিতে ১শ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

জন্ম নিবন্ধন সংশোধনের নামে অর্থ আদায়, কৃষকদল নেতাকে শোকজ