ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০৬:৩৮ পিএম

গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শরিফুল ইসলাম হীরা (৪০) উপজেলার বাহাদুরপুর এলাকার জাবেদের ছেলে। তিনি তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সোয়া ৯টার দিকে তোরাই মোড় এলাকায় শরিফুল ইসলাম হীরার সঙ্গে কুমড়াকান্দি মল্লিকপাড়া গ্রামের মঞ্জুর ছেলে মো. কামরুলের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল ছুরি দিয়ে শরিফুল ইসলাম হীরাকে আঘাত করেন। এতে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শরিফুল ইসলাম হীরাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত কামরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শরিফুল ইসলাম হীরার কাছে ৫ থেকে ৬ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত কামরুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ঘটনার বিস্তারিত তদন্তের পর জানা যাবে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি, ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

বগুড়ার বহুল প্রতীক্ষিত ফতেহ আলী ব্রিজ উদ্বোধনে মন্ত্রী-প্রতিমন্ত্রী

হোয়াটসঅ্যাপে পুলিশ-গোয়েন্দা পরিচয়ে প্রতারণা: বাঁচতে যা করবেন

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ

আসামের বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাবে সালমান খান

উত্তরা মটরসে নিয়োগ, থাকছে না বয়সসীমা