ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০৫:৫২ পিএম

বাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেওয়া হবে : ত্রাণমন্ত্রী

সংগৃহীত,বাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেওয়া হবে : ত্রাণমন্ত্রী

প্রতিবছর যাতে বাঁশখালীবাসীকে বন্যা মোকাবিলা করতে না হয়, সে জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে অস্তিত্ব বিলীন হওয়ার পথে। ফলে স্বাভাবিক বৃষ্টিপাত হলেই খালগুলোর পানি দুই কূল ছাপিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এ সমস্যা সমাধানে খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে, যাতে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয়।

তিনি বলেন, পাহাড়ি ঢলের পানি যাতে মানুষের বসতবাড়িতে প্রবেশ করতে না পারে, সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে আগামীকাল প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন। তিনি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

পরে ত্রাণমন্ত্রী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই মটরসের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

বাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেওয়া হবে : ত্রাণমন্ত্রী

‘বার বার বলছি হলের মধ্যে ছাত্রদলের যুবদলের স’ন্ত্রা’সী’রা অবস্থান করছে’

মালয়েশিয়াকে ৮৯ রানের হারিয়েছে বাংলাদেশ 

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

নেত্রকোনায় কুকুরের ভয়ে আশ্রয় নেওয়া শিশুকে ধর্ষণ, কারাগারে বৃদ্ধ