ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ১২:২৯ এএম

নেত্রকোণায় বড়বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

ছবি : সংগৃহীত, নেত্রকোণায় বড়বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নেত্রকোনা শহরের বড়বাজার বাণিজ্যিক এলাকায় একটি প্লাস্টিকের খেলনার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দাহ্য প্লাস্টিকসহ বিভিন্ন সামগ্রী থাকায় দ্রুত আশপাশের কয়েকটি দোকান, একটি ব্যাংকের ছাদ ও একটি বাণিজ্যিক ভবনে ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে দোকান থেকে মালামাল বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। নেত্রকোনার তিনটি ফায়ার সার্ভিস স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন

অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় বড়বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

গুলশানে আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠক, গ্রেফতার ৬

পাবনার  চাটমোহরে আমন রোপণে ব্যস্ত চাষিরা

নানা সমস্যায় জর্জরিত রাণীনগরের বৃহত্তম চকাদিন মাদ্রাসা-এতিমখানা

নাটোরে মন্ত্রীর পথসভাস্থল থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

বগুড়ায় করতোয়া নদী ঘিরে ট্রিপল-রুট মহাপরিকল্পনা, রূপ নেবে বাংলার ভেনিসে