ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ১১:৫৮ পিএম

নাটোরে মন্ত্রীর পথসভাস্থল থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

নাটোরে মন্ত্রীর পথসভাস্থল থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

নাটোর প্রতিনিধি: নাটোরে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে একটি খেলনা পিস্তলসহ মো. সামস আলামিন ওরফে তামিম(২৭) নামে এক যুবককে আটক করেছ পুলিশ।

আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উত্তরা গণভবনের সামনে ঘটনাটি ঘটে। আটককৃত তামিম শহরের কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে ও বগুড়া টিএমএস বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের ছাত্র।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম জানান, আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। যুবকটি মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন। মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সাথে ডিবি পুলিশের এক সদস্যের দুইবার ধাক্কা লাগে।

আরও পড়ুন

এসময় তার শরীরে একটি শক্ত বস্তুরমত অনুভব হয়। এ অবস্থায় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল পাওয়া যায়। এ অবস্থায় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষা-নিরিক্ষা করে দেখা যায় সেটি খেলনা পিস্তল। সাথে পাওয়া গুলিগুলোও ছিল সিলভার কালারের মার্বেল।

তবে কি কারণে খেলনা পিস্তল তার কাছে রেখেছিল, সে বিষয় উদঘাটন করতে তাকে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মন্ত্রীর পথসভাস্থল থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

বগুড়ায় করতোয়া নদী ঘিরে ট্রিপল-রুট মহাপরিকল্পনা রূপ নেবে বাংলার ভেনিসে

রংপুরের তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

নাটোরের বড়াইগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাকিবের সব রেকর্ড মুছে ফেলার দাবি শফিকুলের

অচিরেই উৎপাদনে যাচ্ছে বগুড়ার সারিয়াকান্দির সোলার প্যানেল