গাইবান্ধার পলাশবাড়ীতে রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের চলাচলের রাস্তার অংশ দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ইউনিয়নের কুমিদপুর গ্রামের পুটিমাড়ি চৌরাস্তা বাজার এলাকায় এমন ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রভাব খাটিয়ে এলাকার বাবু দলের লোকেরা রাস্তার অংশ দখল করে ঘর নির্মাণের ফলে সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পাকা সড়কের স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে, সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। ফলে রিকশা, ভ্যানসহ ছোট যানবাহন এবং পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন বলেন, যারা ঘর নির্মাণ করছেন, তারা জায়গাটি নিজেদের দাবি করছেন। তবে সরকারি আমিন দিয়ে সীমানা ও রাস্তার মাপ করলে প্রকৃত অবস্থান স্পষ্ট হয়ে যাবে এবং রাস্তার জায়গা থাকলে তা চিহ্নিত হবে।
আরও পড়ুনএ বিষয়ে সচেতন মহলের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ এবং জনস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ পদক্ষেপের মাধ্যমে জনসাধারণের চলাচলের পথ নিরাপদ ও দখলমুক্ত রাখা হবে।
মন্তব্য করুন





_medium_1786099091.jpg)


