মেহেরপুরে সীমান্তে ৫ জনের পুশইন রুখে দিল বিজিবি
মফস্বল ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ পাঁচজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ধলা বিওপির সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় চারজন পুরুষ ও একজন নারীকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থান নিয়ে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করেন।
আরও পড়ুনএ বিষয়ে ধলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন করতে দেওয়া হবে না।
স্থানীয়রা বলেন, যাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল তাদের বিএসএফ ফিরিয়ে নিয়ে গেছে।
মন্তব্য করুন









