ইরান যুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রায় সব মজুত শেষ যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা থাড মজুতের প্রায় ৮০ শতাংশ ব্যবহার হয়ে গেছে বলে দাবি করেছে সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুদ্ধের আগের তুলনায় থাড ক্ষেপণাস্ত্র মজুতের প্রায় পাঁচ ভাগের চার ভাগ ব্যবহার করেছে। একই সময়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে রয়টার্স ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের প্রায় সবই ব্যবহার করেছে।
সিএনএন জানিয়েছে, অস্ত্রের মজুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর পক্ষ থেকে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কা—এ দুই বিষয় বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামো লক্ষ্য করে পরিকল্পিত বড় ধরনের হামলা বাতিল করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুনতবে অস্ত্রের মজুত সংকট নিয়ে উদ্বেগের সঙ্গে একমত নয় পেন্টাগন ও হোয়াইট হাউস।
সিএনএনকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী। প্রেসিডেন্ট যে সময়ে এবং যে স্থানে নির্দেশ দেবেন, সেখানে অভিযান পরিচালনার জন্য তাদের যা প্রয়োজন, সবই রয়েছে।’
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশলগত লক্ষ্য পূরণের জন্য পর্যাপ্ত অস্ত্র, গোলাবারুদ ও মজুত রয়েছে।
তার ভাষ্য, এই সক্ষমতা প্রয়োজনের চেয়েও বেশি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



-6a71b1a24048e_medium_1785857440.jpg)




