ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৯:৩২ পিএম

পাকিস্তানে ১৮ লাখ রুপিতে বিক্রি হলো বিরল প্রজাতির ‘শেরা প্রিন্ট’ ছাগল

পাকিস্তানে ১৮ লাখ রুপিতে বিক্রি হলো বিরল প্রজাতির ‘শেরা প্রিন্ট’ ছাগল

পাকিস্তানের রাজনপুরে বিরল প্রজাতির একটি ‘শেরা প্রিন্ট’ ছাগল বিক্রি হয়েছে ১৮ লাখ রুপিতে। ছাগলটির ব্যতিক্রমী রঙের নকশার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ভাইরাল হওয়ার পর ব্যাপক আগ্রহ তৈরি হয়। শেষ পর্যন্ত বিপুল দামে এটি কিনে নেন এক ক্রেতা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছাগলটির মালিক আলী জাহিদ জানান, এটি রাজনপুরের শেরা প্রিন্ট জাতের ছাগল। বিশেষ রঙের নকশার কারণে একই ধরনের আর কোনো ছাগল এলাকায় নেই বলেও দাবি করেন তিনি। এ কারণেই ছাগলটি অত্যন্ত বিরল হয়ে উঠেছে।

ছাগলটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই এটি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে আরশাদ দারেশাক নামের এক ক্রেতার সঙ্গে ১৮ লাখ রুপিতে চুক্তি চূড়ান্ত হয়।   

ছাগলটি কিনতে ক্রেতার সঙ্গে ফাজিলপুর থেকে রাজনপুরে আসে ৩০০ জনের বেশি মানুষের একটি বহর। বিরল এই ছাগল কেনাকে ঘিরে সেখানে তৈরি হয় উৎসবের পরিবেশ। ঢাকঢোল বাজিয়ে ক্রেতাকে স্বাগত জানানো হয়। এ সময় ছিটানো হয় ফুলের পাপড়ি ও উড়ানো হয় মুদ্রা।

আরও পড়ুন

ছাগলটি নতুন মালিকের কাছে পৌঁছানোর পরও মানুষের আগ্রহ কমেনি। অনেকে ছাগলটিকে দেখতে ভিড় করেন এবং ছবি তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ক্রেতাকে অভিনন্দন জানান।

স্থানীয়দের মতে, রাজনপুরে জন্ম নেওয়া এই শেরা প্রিন্ট ছাগলটি তার অনন্য রঙ ও বিরল বৈশিষ্ট্যের কারণে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আড়াই বছরে ৩০ হাজারের বেশি তালাক, দিনে ঘর ভাঙছে ৩২টি

দেশের স্বাধীনতা রক্ষায় জীবন দিতে প্রস্তুত যুবদল নেতা নয়ন

বগুড়ার ধুনট পৌরসভার বকেয়া কর ৩ কোটি টাকার অধিক, ব্যাহত হচ্ছে নাগরিক সেবা

বগুড়ার ধুনটে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রাম ছাড়ার নির্দেশ

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা