বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। এর অংশ হিসেবে আগামী ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলা শহরে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সোমবার (৩ আগস্ট) রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ইস্যুতে ৫ ও ৬ আগস্ট দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। ওই সমাবেশ থেকেই দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলা শহরে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1785770497.jpg)
_medium_1785769999.jpg)
_medium_1785769865.jpg)
_medium_1785767317.jpg)
